নিজস্ব প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার সুনাম-ধন্য ও সকলের সুপরিচিত শহর আলী কবিরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার দিবাগত আনুমানিক রাত ১টার দিকে পুরাতন সাতক্ষীরায় তার নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সকলের কাছে শহর আলী কবিরাজ নামে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) মরহুমের জানাজার নামাজ সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
