ঢাকাTuesday , 21 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় গোয়ালঘর থেকে ৩ গরু চরি


December 21, 2021 10:41 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। কুল্যা গ্রামের আলহাজ্ব আব্দুর রউফ সরদার দীর্ঘদিন গবাদি পশু পালন করে আসছেন। সোমবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় তার ৪টি গরু গোয়াল ঘরে রেখে তালা আটকে দেওয়া হয়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘরের তালা ভেঙ্গে একটি উন্নত জাতের ও ২টি দেশী গরু চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে বাড়ির লোকজন গোয়ালে গিয়ে দেখেন ৩টি গরু গোয়ালে নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুর কোন খোঁজ মেলেনি। গরু ৩টির আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা বলে গরু মালিক জানান।
গরুর মালিক বিষয়টি বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে ইনচার্জ এসআই মামুন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। তিনি গরু উদ্ধারে কাজ শুরু করেছেন এবং মালিক পক্ষকেও খোঁজ খবর নিতে বলেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।