ঢাকাMonday , 20 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার সৈকত ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন


December 20, 2021 10:02 pm
Link Copied!

মাগুরা (তালা) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তালার মাগুরায় মুজিব শতবর্ষ ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টায় মাগুরা ফুটবল মাঠে মাগুরা যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তালা সৈকত ফুটবল একাডেমি ও মাগুরা যুব সংঘ ফুটবল একাদশ তুমুল প্রতিদ্ব›িদ্বতা করেন। খেলায় তালা সৈকত ফুটবল একাডেমি ২-৩ গোলে চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় মোসলেম উদ্দীন ও ওলিউর রহমানের সঞ্চলনায় এবং মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল হক, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ। এ সময় পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিকের পরিচালক পুলক কুমার পাল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়, ছাত্রলীগ নেতা মুকুল দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত দাশ বাপি ও মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রাজীব রায় চৌধুরী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, শিক্ষক নিহার রঞ্জন সরকার ও স্থানীয় নেতৃবৃন্দসহ ফুটবল মাঠে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলকে নগদ ২০ হাজার টাকা দিয়ে অতিথিরা তাদেরকে পুরস্কৃত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।