ঢাকাMonday , 20 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা


December 20, 2021 10:17 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অহিদুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ আমলী আদালত সাতক্ষীরায় সি আর ৩৬১/২১ (আশা) মামলা দায়ের হয়েছে।

খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত রজব আলি মোল্যার পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ এবাদুল মোল্যা (৭০) কে দাবীকৃত ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থী অহিদুল ও তার সহযোগিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় তার অনেক খরচ খরচা হয়েছে ইত্যাদি নানাবিধ কারণে ২৩ নভেম্বর দিবালোকে তুয়ারডাঙ্গা বাজারে নির্মমভাবে মারপিট করা হয়। হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিজ্ঞ আদালত দরখাস্তটিকে এফআইআর গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।