ঢাকাSunday , 19 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা


December 19, 2021 9:57 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার শরীফ মো তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলি মোর্তজা মো আনারুল হক, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডা. তহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা অফিসার শাহাজান আলী, সমবায় অফিসার আকরাম হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, আনছার ভিডিপি অফিসার নার্গিস পারভীন, দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন বিজিবি ক্যাম্প কমান্ডার । এর আগে উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।