ঢাকাSunday , 19 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৮শ পরিবারে খাদ্য সহায়তা


December 19, 2021 10:21 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : আটশত প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে ডিজেবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ)। রবিবার ডিআরআরএ এর বাস্তবায়নে ও লিলিয়ানা ফন্ডস’র সহযোগীতায় ইমারজেন্সি রেসপন্স ফর কোভিড-১৯ প্রকল্পের আয়োজনে হাদিপুর আঞ্চলিক কেন্দ্র চত্বরে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র উপদেষ্টা স্বপনা রেজা, সিবিআর কো-অডিনেটর অসীত দেবনাথ, এডিএম (ফিন্যান্স) তরুন সরদার, পিটিএ প্রতার কুমার পাল ও রুহুল আমিন, এপিটি শাহাদাত হোসেন সহ সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং উপকারভোগীরা। উপজেলার মোট ৮০০জন প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, লবন ও চিনি ১ কেজি হারে, আলু ৩ কেজি, একটি সাবান, ৬ টি মাস্ক ও একটি ব্যাগ প্রদান করা হয়। উল্লেখ্য যে, এই কর্মসূচির আওতায় জেলার কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার প্রতিবন্ধী শিশুর পরিবার এ সহায়তা পাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।