ঢাকাSunday , 19 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


December 19, 2021 10:46 pm
Link Copied!

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন, মেম্বার পদে ১৭ জন ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে ৬ জন সর্বমোট ৩৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলায় দায়িত্বরত স্ব স্ব ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। জানাগেছে, উপজেলার ১১ ইউনিয়নে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইকালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

পরবর্তীতে আপীল করলে চেয়ারম্যান পদে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়। ইউনিয়ন ওয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া প্রার্থীদের পরিসংখ্যান হলো, আশাশুনি সদর ইউনিয়নে সংরক্ষিত আসনে ১ জন ও মেম্বার পদে ৩ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে কেউ মনোয়ন প্রত্যাহার করেননি। শ্রীউলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন (নূর মোহাম্মদ সরদার ও মনিরুল কবির) ও মহিলা মেম্বার ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। বুধহাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন (আবম মোছাদ্দেক), মহিলা মেম্বার ২ জন ও মেম্বার পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। দরগাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন (আওছাফুর রহমান ও রেজাউল করিম) ও মেম্বার পদে ১ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন (এফআরএম আসিফ ইকবাল) মনোনয় প্রত্যাহার করেছেন। শোভনালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন ( ম মোনায়েম হোসেন) মনোনয়ন প্রত্যাহার করেছন। কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন (হাবিবুর রহমান) ও মেম্বার পদে ১জন, খাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন (আঃ রব), মহিলা মেম্বার ১ জন ও সাধারণ মেম্বার পদে ৯ জন, বড়দল ইউনিয়নে মেম্বার পদে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন (মোস্তফা হেলালুজ্জামান, আজিজুর রহমান ও নাছিমা খাতুন), আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন (আলমগীর আলম লিটন), মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।