ঢাকাSaturday , 18 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা


December 18, 2021 10:41 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেবহাটাতে বিশাল বিজয় শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বর থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে ফিরে পথসভায় মিলিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, আরশাদ আলী, মনিরুল ইসলাম, শেখ মারুফ হোসেন, মোনায়েম হোসেন, শরৎ চন্দ্র ঘোষ, সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম, সরদার আমজাদ হোসেন, শাহাবুদ্দীন বিশ্বাস আবারা, বিধান চন্দ্র বর্মন, দিলীপ কুমার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, নওয়াপাড়ার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ূন কবির হীম, ইউপি সদস্য অসীম ঘোষ, আব্দুল হান্নান, গোলাম রব্বানী সহ মূলদল ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।