নিজস্ব প্রতিনিধি: ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা পূর্বক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, শিক্ষক আবু সাঈদ, মাও. আবুল খায়ের, রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মুহাম্মদ আবুল খায়ের, জান্নাতুল ফেরদৌস, মামুন অর রশীদ, মো. শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আনিসুর রহমান।
