ঢাকাWednesday , 15 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে সুস্থতা কামনায় দোয়া


December 15, 2021 9:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বুধবার সন্ধ্যায় শহরের কামালনগরস্থ লেকভিউ কমিউনিটি সেন্টারে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনিপর যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সহ-সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদল আহŸায়ক নজরুল ইসলাম, পৌর যুবদল আহŸায়ক আলী শাহীনসহ যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা জেলা যুবদল নেতা-কর্মীরা সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের আগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় তারা গণতন্ত্রের বাতিঘর ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং তাকে বিদেশে সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।