নিজস্ব প্রতিনিধি : শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উপলক্ষে বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর)সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার শুরুতেই শহিদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল- মামুন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ, আনিছুর রহমান, রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মুহাম্মদ. মাওলানা আবুল খায়ের, জান্নাতুল ফেরদৌস, মামুন অর রশীদ, মো. শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবুল খায়ের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
