ঢাকাTuesday , 14 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জলবায়ুর সুবিচারের দাবিতে জলবায়ু মেলা

admin
December 14, 2021 10:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জলবায়ুর সুবিচারের দাবিতে জলবায়ু মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বে-সরকারী নারী উন্নয়ন সংগঠন বিন্দু নারী উন্নয়ন সংগঠন এবং একশান এইড বাংলাদেশের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম মেলার উদ্বোধন করেন।
মেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী,সাহিত্যিক গাজী আজিজুর রহমান, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম,উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন,জলবায়ু পরিবর্তনের কারনে পৃথিবীর ঝুঁকিপূর্ণ দেশ গুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এদেশে নানান জেলা জলবায়ু পরিবর্তনের কারনে নানাভাবে নানান দূর্যোগের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সাইক্লোন, লবনাক্ততা, বন্যা, জলাবদ্ধতা, বেঁড়িবাঁধ ভাঙন সহ নানান ভয়াবহ দূর্যোগের মধ্যে দিয়ে বেঁচে আছে। ফলে একদিকে হারাচ্ছে ভিটেমাটি, সম্পদ। মানুষ হচ্ছে উদ্বাস্তু তারপরও স্থানীয় মানুষ এই সকল সমস্যা সমাধানে তৈরী করেছে নতুন নতুন কৌশল।
এসময় উপস্থিত ছিলেন বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়াসহ জলবায়ু কর্মীগণ।
প্রসঙ্গত: মূলত মেলাটির মূল লক্ষ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারনে সমস্যাগুলো তুলে ধরা এবং স্থানীয় অভিযোজন এবং প্রসমন তুলে ধরা। পাশাপাশি কিভাবে এটিকে আরও বেশি প্রসারিত করা যায় তা নিয়ে ভাবনার জায়গা তৈরী করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।