ঢাকাTuesday , 14 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামকাটীতে ৮ দলীয় ফুটবল খেলার প্রথম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত


December 14, 2021 10:09 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার ইসলামকাটীতে ৮ দলীয় নকআউট ফুটবল খেলার প্রথম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ইসলামকাটী ফুটবল মাঠে ইসলামকাটী যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ পালন উপলক্ষে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন, ইসলামকাটী যুব সংঘের সভাপতি নব নির্বাচিত ইউপি সদস্য খায়রুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাংবাদিক নাজমুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট খেলোয়াড় কপিলমুনি কলেজের অধ্যাপক মো: ইয়াছিন আলী, পাটকেলঘাটা পপুলার ক্লিনিকের পরিচালক এড. মশিউর রহমান ফাইন, ক্রীড়া ব্যক্তিত্ব অলিউর রহমান, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তবিবুর গাজী, জালালপুর ইউনিয়ন আ’লীগ নেতা ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, লিটন হোসেন, ইসলামকাটী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

সমগ্র খেলাটি পরিচালনা করেন, কামাল সরদার, জাহাঙ্গীর আলী। খেলাটির ধারাভাষ্যে ছিলেন, মাস্টার অলিউল ইসলাম, সিদ্দিকুর রহমান ও রফিকুল ইসলাম। খুলনা ফুটবল একাদশ ও কলারোয়া ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ খেলাই খুলনা ফুটবল একাদশ কলারোয়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। খুলনার পক্ষে নাইজেরিয়ান প্লেয়ার দাউস একমাত্র গোলটি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।