ঢাকাMonday , 13 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি


December 13, 2021 9:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের রেউর বাজার ও বাঁশদহা বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার বাজার তদারকি টিম। বাজার মূল্য নিয়ন্ত্রণ তদারকিতে সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় এসব বাজার পরিদর্শন করা হয়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

এ সময়ে সাথে ছিলেন সেনেটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার। বাজার তদারকি টিমটি হোটেল, ঔষধ, পল্লী চিকিৎসক ও মুদি দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি, প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন। মনিটরিং এর সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ বাস্তবায়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ এর ৪৩, ৪৪ ও ৫১ ধারা লঙ্ঘনের অপরাধ চিহ্নিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় রেউর বাজারে মেসার্স মনোয়ারা ফার্মেসিতে ১০ হাজার ও সুমাইয়া ফার্মেসিতে ৩ হাজার এবং বাঁশদহা বাজারে কিনুর হোটেলে ৩ হাজার সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।