ঢাকাMonday , 13 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিদ্যুৎবিহীন গ্রাহকের খোঁজে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস


December 13, 2021 10:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে মাইকিং শুরু করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস। উপজেলার ১২ ইউনিয়নের কোন ব্যক্তি এখনও বিদ্যুৎ সংযোগ না পেয়ে থাকলে তাদেরকে পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় একটি ইজিবাইকে “আলোর ফেরিওয়ালা” লেখা ব্যানার বেঁধে পল্লীবিদ্যুতের দু’জন কর্মচারিকে এমন অভিনব প্রচার চালাতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের অবাক করলেও ইতিবাচকভাবেই নিয়েছেন তারা।
স্থানীয় দোকানদার আরব আলী, ফিরোজ হোসেন, মহব্বত আলী বলেন, ডাক্তারের বিজ্ঞাপন, ওষুধের বিজ্ঞাপন, গরু-মহিষ জবাইয়ের মাইকিং শুনেছি, তবে এই প্রথম বিদ্যুৎ নেওয়ার জন্য মাইকিং শুনলাম। তাও ভালো, যারা পায়নি এবার তারা যদি সংযোগ পায়।

এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পংকজ সিকদার জানান, বর্তমানে উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে উপজেলার ৮৪ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ অবস্থায় কেউ যাহাতে সংযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্যই মাইকিং করে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, এখনও যাদের পোলের জন্য সংযোগ হয়নি বা ডিজাইনের আওতাভুক্ত হয়নি তারা আগামি এক সপ্তাহের মধ্যে আবেদন করলেই দ্রæত সংযোগ দেওয়ার ব্যবস্থা করব। তিনি আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যে উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে।

মুজিববর্ষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী অন্যান্য উপজেলার সঙ্গে কালিগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করবেন। এই কর্মকর্তা আরও জানান, মাইকিং ছাড়াও প্রতিটি পাড়া ও মহল্লায় উঠান বৈঠক করে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।