ঢাকাMonday , 13 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিবহণ শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা


December 13, 2021 9:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্পের আওতায় সাতক্ষীরায় গাড়ি চালক ও পরিবহণ শ্রমিকদের সচেতনতামূলক ও শব্দ দূষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসাবে গাড়ি চালক ও পরিবহণ শ্রমিকদের প্রশিক্ষণ দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রোফেসর (নাক কান ও গলা বিশেষজ্ঞ) ডা. নারায়ন প্রসাদ সান্যাল, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিলটন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার শতাধিক গাড়ি চালক ও পরিবহণ শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।