ঢাকাSunday , 12 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


December 12, 2021 10:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “রাইচ মিল মালিকরা লোকসান সত্তে¡ও সরকারকে চাল সরবরাহ করে আসছে। চাল তৈরিতে অতিরিক্ত খরচ হওয়ার পরও সরকার নির্ধারিত মূল্যে চাল দিচ্ছে সরকারকে। লোকসান গুনতে গুনতে হয়তো একদিন তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম দেখা দেবে। সমস্যা সমাধানে সাতক্ষীরা জেলা ও সদরের রাইচ মিল মালিক সমিতির কয়েকজন নেতাকে নিয়ে খাদ্য মন্ত্রীর সাথে সাক্ষাত করবেন বলে জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রিয় কমল চাকমা, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার, জেলা মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আবুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.মশিউর রহমান বাবু, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মৃত সদস্যদের জন্য শোক প্রস্তাব ও রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রথম অধিবেশনে অতিথিসহ সংগঠনের কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলোচনা, র‌্যাফেল ড্র ও সকল সদস্যদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় জেলা, উপজেলা রাইচ মিল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.মশিউর রহমান বাবু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।