দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নওয়াপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। রোববার বেলা ১১টায় দেবহাটা থানা ভবনে অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। পরে ১২টার দিকে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ অন্যান্য গণমাধ্যম-কর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এরপর দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলমগীর হোসেন সাহেব আলী। পৃথকভাবে শুভেচ্ছা বিনিময়কালে প্রেসক্লাবের সকল গণমাধ্যম-কর্মী ও ক্ষমতাসীন দলে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
