ঢাকাSunday , 12 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাত আসামি গ্রেফতার


December 12, 2021 9:59 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সাজাপ্রাপ্ত ২ জন আসামিসহ ওয়ারেন্ট-ভুক্ত আরো ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করে দেবহাটা থানা পুলিশ। অভিযানে ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার ঘড়িয়াডাঙ্গা গ্রামের তাজউদ্দীন কারিকরের ছেলে শাহ-আলম বাবু, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর সখিপুরের মুজিবর রহমানের ছেলে বাবুল হোসেনকে গ্রেফতার করে।

এছাড়া ওয়ারেন্ট-ভুক্ত আসামি আতপুর গ্রামের মৃত ধনাই সানার ছেলে গোলাম সানা, সখিপুর ঋষিপাড়ার মৃত বাসু দেবের ছেলে মহেন্দ্র দাস, বসন্তপুর গ্রামের মৃত আদর আলী গাজীর ছেলে মহিদুল গাজী, উত্তর পারুলিয়ার সামসুর রহমানের ছেলে সেলিম রেজা ও সখিপুরের কাজিমহল্যা গ্রামের মৃত শেখ আব্দুর রশিদের ছেলে শেখ মতিউর রহমানকে গ্রেফতার করে।

রবিবার (১২ ডিসেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।