ঢাকাSunday , 12 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


December 12, 2021 9:57 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে জীম নামে এক বছর বয়সী শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশুটি সোরা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয় আশিকুর রহমান ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শিশু জীমের মা বাড়ির আঙিনায় চারা রোপণের কাজ করছিলেন। এসময় জীম উঠানে খেলা করছিল।

এরমধ্যে মায়ের দৃষ্টির অগোচরে শিশু জীম উঠানের পাশে থাকা গর্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে ওই গর্ত থেকে শিশু কন্যা জীমের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। শিশুটির করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।