ঢাকাSunday , 12 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সভা


December 12, 2021 10:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়াল লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ এর সভাপতিত্বে ইউনিয়নের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কুশুলিয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান বলেন, কুশুলিয়া ইউনিয়নবাসী অনেক আশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। তাদের পবিত্র আমানতের মাধ্যমে আজ আমরা নির্বাচিত হয়েছি। সুতরাং আমাদের জীবন দিয়ে হলেও এই ইউনিয়নের মানুষদের সুখে দুঃখে পাশে থাকবো। মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অবহেলিত কুশুলিয়ার রাস্তা-ঘাট, সুপেও পানির ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষদ গড়ে তুলতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।