ঢাকাSaturday , 11 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী শ্যামনগরের এক ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা


December 11, 2021 10:17 pm
Link Copied!

এসএম মোস্তফা কামাল : জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে খাত ভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী শ্যামনগরের এক ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্যামনগরের ঠিকাদার আলহাজ্ব এসএম আবুল বাশার ও সুশীলন টাইগার পয়েন্ট প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর নিকট এ সম্মাননা সনদ তুলে দেন।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থ বছরে খুলনা বিভাগে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তার মধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুশীলন টাইগার পয়েন্ট এবং শ্যামনগরের এসএম আবুল বাশার এ সম্মাননা পান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।