ঢাকাFriday , 10 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


December 10, 2021 10:42 pm
Link Copied!

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরার পল্লীতে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার পর অভিযুক্ত লম্পট মহিরুদ্দীন সরদার(৬০) পলাতক রয়েছে। অভিযুক্ত ছাত্রীর মা জানান, খাজরা ইউনিয়নের পশ্চিম খাজরা দূর্গাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী মঙ্গলবার সকাল ১১ টার দিকে তার বাড়ির পাশে মৃত আনার হোসেন সরদারের লম্পট পুত্র মহিরুদ্দীন সরদার তার বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই শিশুকে খাবার ও চুড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটির আত্বচিৎকারে মহিরুদ্দীন সরদারের স্ত্রী ছুটি এসে দিকে ধর্ষকের কবল থেকে রক্ষা করে। পরে শিশুটিকে তার মায়ের কাছে পাঠানো হয়। এসময় লম্পটের পরিবার থেকে ভয়-ভীতি পরিদর্শনসহ কাউকে না জানিয়ে দিলে স্থানীয় গ্রাম্য ডাক্তার কে দেখানো হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্তকে আইন আইনের আওতায় আনার দাবি এলাকাবাসী।
স্থানীয়রা জানান ,অভিযুক্ত লম্পট এর পরিবার ও তার দোসররা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে। আরো জানান এর আগেও ওই স্কুলছাত্রী আপন কাকাতো বোন কেউ ধর্ষণের চেষ্টা করে ওই লম্পট। পরে তাকে বিয়ে দেওয়া হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির জানান, বিষয়টি জানতে পেরেছি কিন্তু কোনো অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।