ঢাকাThursday , 9 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহিলা সংস্থার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত


December 9, 2021 8:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙ্গের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপনের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার কার্যকরী সদস্য রুমা রানী বরকন্দাজ, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, কম্পিউটার প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, প্রশিক্ষক মর্জিনা খাতুন প্রমুখ।

অপরদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে বেগম রোকেয়া দিবস ২০২১ পালন করা হয়। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কার্যালয়ের বিভিন্ন ট্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।