ঢাকাThursday , 9 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা


December 9, 2021 8:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম কাদের’র সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. জামিলুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, মো. শফিকুর রহমান, মো. সাইদুর রহমান, অরুপ কুমার সাহা, দীপক কুমার সাহা প্রমুখ। এ সময় বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিভিন্ন ক্রীড়া সামগ্রী সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে তুলে দেন বিদ্যালয়ের সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু। এ সময় বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।