ঢাকাThursday , 9 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ


December 9, 2021 8:49 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলার মোট ১ হাজার চাষিকে ৫ কেজি হারে ধানের বীজ, কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।