ঢাকাMonday , 6 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ১৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


December 6, 2021 9:37 pm
Link Copied!

এস, এম, মোস্তফা কামাল : আগামী ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ দিনে ৯টি ইউনিয়ন থেকে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ৪ জন এবং সাধারণ সদস্য পদপ্রার্থী ছিলেন ১২ জন। শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম জানান, চেয়ারম্যান পদে আটুলিয়া, কৈখালী, নুরনগর ও রমজাননগর ইউনিয়নে ১জন করে মোট ৪ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এছাড়া সাধারণ সদস্য পদে আটুলিয়া ২, বুড়িগোয়ালিনী ১, কাশিমাড়ী ১, গাবুরা ৩, মুন্সিগঞ্জ ২ ও নুরনগর ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। তিনি আরো জানান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১৪২ জন, সাধারণ সদস্য পদে ৩৯৮ জন প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন অফিসার জানান, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও নির্বাচন ২৬ ডিসেম্বর। ঘোষিত ৯টি ইউনিয়নে প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের মন জয় করতে দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থী ও নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।