ঢাকাSunday , 5 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ডালিম চেয়ারম্যানের সমর্থকদের মানববন্ধন

admin
December 5, 2021 10:08 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউপির চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে নব্য আওয়ামী লীগ অহিদুলের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। রোববার বিকালে ইউনিয়নে তুয়ারডাঙ্গা মৎস্য সেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ইব্রাহিম খলিল টুকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, আ: সাত্তার, বাপি ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি থেকে খোলস পালটানো নেতা অহিদুল ইসলাম নৌকার মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান ডালিমের নামে নানামুখী যড়যন্ত্র ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। মানববন্ধন থেকে আওয়ামী লীগ নাম ধারী বিএনপি নেতা অহিদুলের শাস্তি দাবি করেন বক্তারা।

অপর দিকে একই সময়ে একই ঘটনায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুবলীগ নেতা সাইফুল ইসলাম কাজলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আছাদুজ্জামান ইসলাম রিপন, খাজরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রদীপ চক্রবর্তী,আনারুল ইসলাম,ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, সলেমান গাজী, শ্যামপদ মন্ডল প্রমুখ। মানববন্ধন থেকে নব্য আওয়ামীলীগ নাম ধারী বিএনপি নেতা অহিদুলের শাস্তি দাবি করেন বক্তারা।

এদিকে খাজরা ইউপির চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহনেওয়াজ ডালিমকে আবারও নৌকার মাঝি মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবাদুল কাদের এমপি এবং সাতক্ষীরা ৩আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ,ফ, ম রুহুল হক এমপিকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

রোববার বিকেলে গদাইপর জেহের আলী মাদ্যামিক বিদ্যালয়ের সামনে আনন্দ মিছিল করা হয়। আনন্দ মিছিলে বক্তব্য রাখেন, দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিন সভাপতি আব্দুল লতিফ সরদার, ইউপি সদস্য অনুপ মন্ডল, উত্তম মন্ডল প্রমূখ। মিছিলে শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।