ঢাকাSunday , 5 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডালিমের দলীয় মনোনয়নপত্র বাতিলের দাবিতে মানববন্ধন


December 5, 2021 9:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউপি নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী শাহনেওয়াজ ডালিমের দলীয় মনোনয়নপত্র বাতিলের দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন খাজরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক জাকিরুল ইসলাম, আখতার হোসেন, মু. মাসুদ ও শিফালি খাতুন।

কর্মসূচী চলাকালে বক্তারা সদ্য নৌকা প্রতীক প্রাপ্ত ডালিমের মনোনয়ন বাতিলের দাবি জানান। সাথে সাথে বর্তমান ইউনিয়ন আ’লীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যাকে মনোনয়ন প্রদানের দাবি করেন। দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। অপরদিকে, বর্তমান চেয়ারম্যান ও আগামী নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী ডালিমের সমর্থকরা খাজরায় অহিদুলের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।