ঢাকাSaturday , 4 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বার্ষিক সাধারণ সভাও নির্বাচন পরবর্তী আলোচনা সভা


December 4, 2021 10:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট ৪৯ তম বার্ষিক সাধারণ সভা-২০২১ ও নির্বাচন (২০২২-২০২৪) পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের মধ্যে আত্মমানবতার সেবায় ভাল কর্মকান্ড ও অসহায়দের পাশে থেকে সেবা করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট প্রথম অবস্থানে আছে। যুব সদস্য ও স্বেচ্ছাসেবরা জীবনের ঝুকি নিয়ে দুর্যোগে অসহায় মানুষের পাশে সেবা করায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা অনেক পুরস্কার পেয়েছে।”

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, জ্যোৎ¯œা আরা, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আব্দুর রশিদ, নির্বাচন কমিশনার এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আখতার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক শেখ শরিফুল ইসলাম, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস সহকারি মো. কামরুল ইসলামসহ আজীবন সদস্য এবং যুব সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।