ঢাকাFriday , 3 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে- এমপি রবি


December 3, 2021 10:07 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় “কোভিডোত্তর বিশে^র টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্বে ও অংশগ্রহণ” “৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহার্য্য কেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল, বরসা, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, সুমনা ফাউন্ডেশন, নব-দিগন্ত সংস্থা ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাসহ বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, শহিদ জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রতিবন্ধীরা কিন্তু এখন সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা প্রশিক্ষণের মাধ্যমে শরীর চর্চা, কুচকাওয়াজ, গান-বাজনাসহ ক্রীড়াঙ্গণেও সাফল্যের সাথে অংশগ্রহণ করছে। জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সকল সুযোগ সুবিধা দিতে সুবর্ণ নাগরিকের পরিচয় পত্র দিয়েছেন। প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ভাল মন নিয়ে মানবতার সেবায় সমাজে পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহার্য্য কেন্দ্র’র কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা রেজিস্ট্রেশন অফিসার মো. তরিকুল ইসলাম প্রমুখ। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম রফিক, বরসা এনজিও’র প্রতিনিধি নাজমুল আলম মুন্না, দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম প্রমুখ।

এসময় ৫জন দৃষ্টি প্রতিবন্ধীকে ডিজিটাল স্মার্ড সাদা ছড়ি, ২জনকে শ্রবণ যন্ত্র, ১জনকে হুইল চেয়ার ও ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক’র পরিচয় পত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, প্রবীণ আবাসন কেন্দ্রের পরিচালক আবুল কালাম, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।