ঢাকাThursday , 2 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা


December 2, 2021 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ফিংড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফিংড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ি ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মো. ইউছুফ হোসাইন, ফিংড়ি ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য রেবেকা সুলতানা, শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক হোসেন চান্দুু, বিদ্যুৎসায়ী সদস্য গৌবিন্দ দাস, শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজল রানী, শিক্ষক ও সদর আইসিটি অ্যাম্বাসেটর শারমিন ইসলাম ও কাজী আব্দুল খালেক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফিংড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফর রহমান বিদ্যালয়ে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন। এসময় শিমুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।