নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে গাঁজাসহ আটক দুই যুবককে ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলো উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি গ্রামের আমজাদ কারিকরের ছেলে আক্তার হোসেন (২৪) ও আব্দুর রউফের ছেলে হাবিবুল্যাহ (২০)।
জানা গেছে, উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা ব্রীজের উপর থেকে গাঁজা সেবনরত অবস্থায় থানার উপ-পরিদর্শক অহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ আক্তার হোসেন ও হাবিবুল্যাহকে গাঁজাসহ আটক করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
