ঢাকাThursday , 2 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সাতক্ষীরা সড়কে সড়ক দুর্ঘটনায় আহত-২


December 2, 2021 10:09 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি-সাতক্ষীরা সড়কের নওয়াপাড়ায় সরকারি প্রাইভেট (ডাবল টেবিল পিকআপ) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল ৪.১০ টার দিকে সড়কের নওয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি উপজেলা কৃষি অফিসের ডাবল টেবিল পিকআপ ঢাকা মেট্রো-ঠ-১৩-১৮৮৫ আশাশুনি থেকে সাতক্ষীরা যাচ্ছিল। নওয়াপাড়া গ্রামে জফফার সরদারের দোকানের সামনে পৌছে একটি ইজিবাইককে ওভারটেক করার সময় সামনের দিক থেকে দ্রæত গতির মোটর সাইকেল সামনে এসে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটর সাইকেল ও চালক পিক আপের তলায় চলে যায়। মটর সাইকেলটি চূর্ণ বিচূর্ণ ও চালক গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। স্থানীয় লোকজন মটর সাইকেল চালক মোটর মেকানিক আলতাফ হোসেনকে উদ্ধার করেন। মটর সাইকেল যাত্রী মেহেদী ছিটকে পড়ায় কাটাছেড়া আহত হন।
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মামুন হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গুরুতর আহত আলতাফকে দুর্ঘটনা কবলিত পিকআপে করে সাতক্ষীরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।