ঢাকাTuesday , 30 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভর্ত‚কী মূল্যে কৃষি যন্ত্র বিতরণ


November 30, 2021 9:47 pm
Link Copied!

এস, এম, মোস্তফা কামাল : শ্যামনগরে ভর্ত‚কী মূলে কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) শ্যামনগর উপজেলা চত্বরে সরকারি কৃষি ৭০ভাগ ভর্ত‚কীতে ৬ জন কৃষকের মাঝে ৪টি কম্বাইন হারভেস্টার মেশিন, ১টি ধান কাটার মেশিন ও ১টি রাইস ট্রান্স প্লানার মেশিন বিতরণ করা হয়।

এ সময় শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষিকর্মকর্তা এস, এম, এনামূল ইসলাম, উপজেলা সহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. জিয়াউল হক, মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান দি মেটাল প্রা. লি. পক্ষে সিনিয়র টেরিটরী অফিসার মাকসুদুর রহমান, টেরিটরী অফিসার শামীম আহম্মদ ও মেটাল ডিলার মো. আমীন প্রমুখ উপস্থিতি ছিলেন। ভর্ত‚কী মূল্যে কৃষি যন্ত্র প্রাপ্ত কৃষকেরা হলেন- দেউলিয়া গ্রামের রেজাউল করিম, রুদ্রপুর গ্রামের রমজান হোসেন, খানপুর ইছাকুড় গ্রামের আব্দুল গফুর কাগুচী, যাদবপুর গ্রামের আব্দুর রহমান, জেলেখালী গ্রামের প্রশান্ত কুমার মন্ডল ও রামজীবনপুর গ্রামের মাহমুদুল হাসান।

৭০% সরকারি কৃষি ভর্তূকী ও ৩০% কৃষক ভর্তূকীতে মেশিনটি ব্যয় ভার বহন করে। শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে খামার যান্ত্রিককরণ প্রকল্পের আওতায় এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।