ঢাকাTuesday , 30 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মেম্বার পদে সাংবাদিক গোলাম ফারুক ও এনাম জয়ী হওয়ায় রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন


November 30, 2021 10:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী হয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক ও সদস্য এনামুল হক এনাম। এসএম গোলাম ফারুক ধলবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড (খুব্দীপুর) থেকে টিউবওয়েল প্রতীকে এবং এনামুল হক এনাম তারালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বরেয়া) থেকে তালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন।

এদিকে নির্বাচনে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব থেকে দুইজন সাংবাদিক জয়লাভ করায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাদের সার্বিক সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহম্মেদ, নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য আফজাল হোসেন, ফারুক হোসেন লিমন, মাহবুবুর রহমান সুমন, জামাল উদ্দীন, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, ফিরোজ আহম্মেদ, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।