ঢাকাSunday , 28 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় লিগ্যাল এইড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


November 28, 2021 11:10 pm
Link Copied!

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির সাথে তালা উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত সহায়তা প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং উপজেলা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় রোববার (২৮ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

সিনিয়র সহকারী জেলা জজ সালমা আক্তারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএম বার, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক যুগ্ম জেলা জজ মো. হাবিবুর রহমান চৌধুরী, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভূনাথ সিংহ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আ.ক.ম রেজোয়ান উল্লাহ সবুজ, অ্যাড. তপন কুমার দাস, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।