ঢাকাWednesday , 24 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন


November 24, 2021 9:50 pm
Link Copied!

সাতক্ষীরায় ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর’Ñশ্লোগানকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে (মানবাধিকার পক্ষ) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনয়তনে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পক্ষকালব্যাপী কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, কোষাধ্যক্ষ হাফিজা খাতুন, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, সিপিএ’র পরিচালক ফারুক রহমান, ধ্রæব’র সুপারভাইজার সোমা আইচ, মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, জিডিএফ’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সঞ্চিতা মহিলা সংস্থার সিরাজুন সঞ্জু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।