ঢাকাWednesday , 24 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার উপকুলীয় এলাকায় টেঁকসই বেঁড়িবাধ নির্মানসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ


November 24, 2021 9:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকাকে দূর্যোগ প্রবণ এলাকা ঘোষনা করার দাবি জানানো হয়েছে। একই সাথে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় টেঁকসই বেঁড়িবাধ নির্মাণ দ্রæত বাস্তবায়ন ও লবনাক্ত নিরাসনে পদক্ষেপ গ্রহনসহ ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপকুলীয় এলাকার ১০ হাজার মানুষের স্বাক্ষরিত এক স্মারক লিপিও প্রদান করা হয়েছে।  বুধবার সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে উক্ত স্মারক লিপি প্রদান করেন, বেসরকারী উন্নয়ন সংস্থা বিন্দু নারী সংগঠনের নির্বাহি পরিচালক জান্নাতুল মাওয়া।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, উন্নয়ন কর্মী সাদিয়া সুলতানা, তারিশা তাসনিম, তরিকুল ইসলাম অন্তর প্রমুখ। স্মারক লিপিতে এ সময় তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা জেলা। জলবায়ু পরিবর্তনের কারনে সাইক্লোন, বন্যা, খরা, লবনাক্ততা, নদী ভাঙন, বেঁড়িবাধ ভাঙন ও পানির সমস্যা সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকার মানুষের নিত্য সঙ্গী। সাতক্ষীরা জেলায় ৫ হাজার ৪০২টি পানির উৎস সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ায় সুপেয় পানির সংকটে রয়েছে জেলা ১০ লক্ষাধিক মানুষ। এছাড়া ১৯৬০ থেকে ৬৫ সালের নকশায় তৈরী বেঁড়িবাধ ৩৫ দশমিক ৫ কিলোমিটার ঝুঁকিতে রয়েছে।

২০০০সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৯ বছরে লবনাক্ত জমি ৩৬ হাজার হেক্টর বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে তারা সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এলাকাকে দূর্যোগ প্রবন এলাকা ঘোষনা করে টেঁকসই বেঁড়িবাধ নির্মাণ দ্রæত বাস্তবায়ন, নির্দিষ্ট বরাদ্দ রাখা, লবনাক্ত নিরাসনে পদক্ষেপ গ্রহণ, সুপেয় পানির উৎস পূনরাদ্ধার সুন্তরবন রক্ষা ও পরিকল্পনাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ ৫ দফা দাবিতে তারা প্রধানমন্ত্রী বরাবর এই স্মারক লিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।