ঢাকাSunday , 21 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুর মাছ বাজারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে হর্কাস মাকের্ট নির্মাণের দাবি


November 21, 2021 10:35 pm
Link Copied!

‘‘গরীবদের বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণিকে মুক্ত কর’’ এই ¯েøাগান হৃদয়ে লালনের মাধ্যমে সুলতানপুর মাছ বাজারের সড়কের ধারে ও ব্রিজের ওপরে ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১.১১.২০২১) দুপুর ১ টায় সুলতানপুর মাছ বাজার ব্রিজের ওপর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী মো. বায়েজীদ হাসান। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও বক্তব্য রাখেন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সাত্তার, জাকির, জামশেদ আলী, মিঠু প্রমুখ। এ সময় ফয়সাল, শাহাদাৎ হোসেন, সাইদুল, আনিসুর, সাইফুল্লাহ, জাহিদ, আরাফাত, শহর আলী, আরশাফ, জাকু, মুজিবর, পরিমন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুলতানপুর মাছ বাজারের ব্রিজের ওপরে প্রায় ৩০ জন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী দোকান পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে দিনপাত করছে। এছাড়াও বাজারের মধ্যে প্রায় শতাধিক ভাসমান দোকান রয়েছে। ওই দোকানদারদের স্বচ্ছল অবস্থা সহ্য করতে পারে না কতিপয় প্রভাবশালী ব্যবসায়ীরা। ফলে বছরের প্রায় সময় তাদের ব্যবসা পরিচালনা নিয়ে আতঙ্কে থাকতে হয়। ইতিপূর্বেও কয়েকবার দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছিল প্রশাসনের প্রতিনিধিরা। এরপরেও কোনো কাজ করতে না পেরে আতঙ্ক নিয়েই আবারও তারা ব্রিজের ওপর দোকান বসিয়েছ্।ে তাদের দোকারগুলো উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরী।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরেও সাতক্ষীরায় গড়ে ওঠেনি কোনো হর্কাস মাকের্ট। এই মার্কেট গড়ে উঠলে হয়তো বা সড়কের ধারে বা ব্রিজের ওপরে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বসিয়ে ব্যবসা করতো না। আর যারা ব্যবসা করছে তারাও তো এই দেশের মানুষ। এই দেশের মাটিতে ব্যবসা করে খাওয়ার অধিকার রয়েছে। অথচ বারবার তাদের সেই অধিকার কেড়ে নেওয়ার পাঁয়তারা করে কতিপয় প্রভাবশালীদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। ওই ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করলে তারা পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে বাধ্য। তাই মানবিক দৃষ্টিতে তাদের কথা ভেবে যানজট নিরসনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পুনর্বাসন করতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। (সংবাদ বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।