তালা প্রতিনিধি: তালা উপজেলার শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত নতুন পাকাকৃত সড়কটি উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার ও খেশরা ইউপি চেয়ারম্যন কামরুল ইসলাম লাল্টু প্রমুখ। প্রসঙ্গত, এলজিইডি’র বাস্তবায়নে ৬০ লক্ষ টাকা ব্যয়ে শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত জনগুরুত্বপূর্ন সড়কটি পাকা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
