ঢাকাSunday , 21 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে নৌকার প্রার্থীকে লক্ষ করে বোমা হামলা

admin
November 21, 2021 11:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীকে লক্ষ করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্যামলী রানী অধিকারীসহ তার বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারী ইউনিয়নের নেঙ্গী এলাকায় নির্বাচনি পথসভা শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর শ্মশান ঘাট এলাকায় পৌছালে এ বোমা হামলা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরব আলী, সেলিম মাহমুদ ও আরিফুল ইসলাম জানায়, ‘নেঙ্গী এলাকা থেকে নির্বাচনি পথসভা ও প্রচার প্রচারণা শেষে ফেরার পথে কৃষ্ণনগর শ্মশান ঘাট এলাকায় পৌছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত আমাদের লক্ষ করে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে এবং গুরুতর আহত হয়। এছাড়া আমাদের শরীরে বেশ কিছু জায়গায় পুড়ে গেছে ও ক্ষত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। শ্যামলী রানীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।

উল্লেখ্য, প্রায় এক মাস পূর্বে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। টানা দুইবার বোমা হামলার ঘটনা ঘটায় এলাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।