ঢাকাSaturday , 20 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দল কমিউনিটি ক্লিনিকে গণ টিকা ক্যাম্প পরিদর্শন


November 20, 2021 10:10 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কোভিড-১৯ গণ টিকা কার্যক্রম ও জামালনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। শনিবার দুপুরে এ গণ টিকা ক্যাম্প ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষের টিকা নেওয়ার আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও টিকাদান কর্মীদের কাজের মান দেখে তিনি মুগ্ধ হন এবং তাদেরকে ধন্যবাদ জানান। এসময় স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপনসহ ইউনিয়ন স্বাস্থ্য সহকারীবৃন্দ, পরিবার পরিকল্পনা সহকারী কাজল কৃষ্ণ মন্ডল, সিইচসিপি ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।