ঢাকাSaturday , 20 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় নৌকার চেয়ারম্যান প্রার্থীর পথসাভা অনুষ্ঠিত


November 20, 2021 9:52 pm
Link Copied!

কাদের মহিউদ্দীন-দেবহাটা ব্যুরো: এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাইফুল ইসলামকে ভোট দিতে হবে। কথাগুলি বলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমান। গতকাল ২০ শে অক্টোবর, শনিবার, বিকাল ৩টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ মুজিবর রহমান উপরোক্ত কথাগুলি বলেন ।

পারুলিয়া ইউনিয়নের ১ন ওয়াার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, ২নং পারুলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, বিশিষ্ট সমাজ সেবক লুৎফর রহমান, ছাত্রলীগের দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, স্থানীয় ইউ,পি সদস্য প্রার্থী আব্দুল আলিম, লোকমান কবীর, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ছাত্র লীগের সাবেত নেতা রাশেদুল ইসলাম। উক্ত জনসভায় অসংখ্যা নারী পুরুষ অংশগ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।