ঢাকাFriday , 19 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ৪ প্রার্থীর নাম ঘোষণা


November 19, 2021 10:17 pm
Link Copied!

সাইদুল ইসলাম, দরগাহপুর প্রতিনিধি : দরগাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) কালাবাগী বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জিএম আক্তারুজ্জামান। আব্দুল মাজেদের উপস্থাপনায় নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কৃষক লীগ নেতা গোলাম কুদ্দুস ময়না, আওয়ামীলীগ নেতা শেখ আওছাফুর রহমান, স ম জাকির হোসেন, শেখ বখতিয়ার রহমান রাজু, মতলেবুর রহমান, ডা. ফয়সাল আহমেদ, আব্দুল বারি, শামছুর রহমান, শ্রমিক নেতা লোকমান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান শেখ মিরাজ আলী নিজে একজন অনুপ্রবেশকারী। বৃহস্পতিবার তিনি সভা ডেকে তার বিরোধিতাকারী কোন কাউন্সিলরকে আমন্ত্রন জানাননি। কোন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদেরকেও আমন্ত্রন জানানো হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি জিএম আক্তারুজ্জামানের আহŸানে সকল প্রার্থীরা হাজির হয়ে সভা ডেকে অধিকাংশ কাউন্সিসলরদের মতামতের ভিত্তিতে রেজুলেশন করে প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছি। প্রার্থীরা হলেন গোলাম কুদ্দুস ময়না, শেখ আওছাফুর রহমান, স ম জাকির হোসেন, শেখ বখতিয়ার রহমান রাজু ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।