ঢাকাThursday , 18 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ


November 18, 2021 10:14 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি: শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় বিনা উদ্ভাবিত রবি মৌসুমের জাত সমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি এবং বীজ উৎপাদিত ও সংরক্ষন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) শ্যামনগরের কাশিমাড়ীর শংকরকাটি আই,পি,এম ক্লাব চত্বরে বীনা উপকেন্দ্র সমূহের গবেষণা জোরদার করণ কর্মসূচী অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, সাতক্ষীরা এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কৃষকদের দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করেন।

এছাড়া বিশেষ অতিথি বিনা ময়মনসিংহ পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, সাইন্টিফিক অফিসার মশিউর রহমান, সাইন্টিফিক অফিসার সেলিম রেজা, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস,এম, এনামুল ইসলাম, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামছুর রহমান ও কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে বিনা উদ্ভাবিত রবি মৌসুমের বীজ বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে কৃষকরা এ ধরনের প্রশিক্ষণ পেয়ে আসন্ন রবি ফসল মৌসুমে অধিক ফসল উৎপন্ন করতে সক্ষম হবে বলে জানিয়েছেন আই,পি,এস ক্লাবের সভাপতি আব্দুল আলিম ও কৃষক উজ্জল হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।