ঢাকাThursday , 18 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা


November 18, 2021 9:42 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকিরের সঞ্চালনায় সভায় সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম সানা, সাংবাদিক শফিকুল ইসলাম গাইন, এস এম নাছির উদ্দিন আরজু, সোহরাব হোসেন, আঃ হান্নান (মন্টু সরদার), বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, শিক্ষক তরুন কান্তি মন্ডল, মেম্বার আঃ রশিদ, সাংবাদিক গোপাল মন্ডল, বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি/সম্পাদক মনিন্দ্র নাথ ঢালী, রনজিৎ বৈদ্য, গোপাল ঢালী, আবুল কালাম আজাদ, কালিকিংকর, কৃষকলীগ ইউনিয়ন আহবায়ক আছাদুল হক ফকির প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ও দলীয় মনোনয়ন পেতে আঃ আলিম মোল্যা, আঃ রহমান ফকির, এস এম নাছির উদ্দিন আরজু, সাংবাদিক শফিকুল ইসলাম, জগদীশ চন্দ্র সানাসহ ৮ জন আবেদন করেছেন। আবেদনকারীদের ¯্রয়িাল করা নিয়ে দলীয় পদমর্যাদা বা উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে করাসহ বিভিন্ন মতামত উঠে আসে। সবশেষে আবেদনকারীদের আবেদনপত্র উপজেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।