ঢাকাThursday , 18 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় বসতভিটার জমি দখল করে ঘর নির্মাণ


November 18, 2021 9:48 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির কুল্যা ইউনিয়নে বসতভিটার জমি জবর দখল করে ঘর নির্মাণ করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থানে পৌছে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত আঃ মজিদ শেখের ছেলে মোস্তাক আহম্মেদ বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগে জানাগেছে, আবু বক্কার মোড়ল এর নিজ নামিয় জমি কচুয়া মৌজায় ৪৮ খতিয়ানে, ডিপি ৮৩১ খং, ০.৪৩ শতক জমির মধ্যে তার মৃতান্তে তার নামিয় ০.৩৪ শতক জমি রেকর্ড হয়। তিনি প্রায় ১৬ বছর পূর্বে মৃত বরণ করেন। সেই থেকে তার নাতি ছেলে মোস্তাক ও পোতা সফর আলী বসতবাড়ি বেধে বসবাস করে আসছেন।

সেখানে ঘরবাড়ির পাশাপাশি গাছগছালি, পুকুর ও ঈস্খয়োজনীয় অনেককিছু রয়েছে। কিছুদিন আগে পুরোহিতপুর গ্রামের বিবাদী মৃত মোছেল উদ্দীন সরদারের ছেলে সুলতান, ইলিয়াস ও ইদ্রিস, ইদ্রিসের ছেলে ইব্রাহিম, ইলিয়াসের ছেলে মনিরুল ও কবিরুল, সুলতানের ছেলে বাবলুদের সাথে জমিনিয়ে মনোমালিন্য হলে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অভিযোগ করে মোস্তাক দিং।
চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে বসে দু’পক্ষের কাগজপত্র নেন ও কথা শোনেন। তিনি শুনানী শেষে কাগজপত্র রেখে দিয়ে বলেন তিনি কাগজপত্র পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু চেয়ারম্যানের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে প্রতিপক্ষ ১৭ নভেম্বর দিবাগত রাতে অনুমান ৩ টার দিকে ভিটেবাড়িতে অনাধিকার প্রবেশ করে বহু লোকজন নিয়ে ঘরবাধতে শুরু করেন।
এসময় মোস্তাকদের ঘরের দরজায় বাইরে থেকে আটকে দেওয়া হয়। তারা ঘরথেকে বেরোতে পারেনি এবং পরবর্তীতে বের হয়ে দেখেন ততক্ষণে তাদের ঘরের পাশে বাঁশের খুঁটির উপর টিনের ছাউনি দিয়ে ঘরের কাজ করা হচ্ছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানকে জানিয়ে থানায় খবর দিলে এসআই মুহিতুর রহমান ঘটনাস্থানে পৌছে কাজ বন্ধ করে দিয়েছেন। এবং উভয় পক্ষকে থানায় তলব করা হয়েছে বলে জানাগেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।