ঢাকাWednesday , 17 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যানের জন্মদিন উদযাপন


November 17, 2021 10:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের কেক কেটে জন্মদিন পালিত হয়েছে। বুধবার(১৭ নভেম্বর ) বিকেল ৪ টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিট এর কার্যালয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়া হয়। এসময় উপস্থিত সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহজাহান আলী প্রমুখ। এসময় প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার এবং অনুসন্ধান প্রশিক্ষণার্থী ৩০ জন যুব সদস্যদের সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান মো. রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও অফিস সহকারী মো. কামরুল ইসলাম সহ যুব সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ হারুন উর রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।