নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় লবণাক্ত এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার ( ১৭ নভেম্বর) সকালে ( এসএসিপি ) প্রকল্পের অর্থায়নে ও কৃষি গবেষণা কেন্দ্র বারি বিনেরপোতা সাতক্ষীরার বাস্তবায়নে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের যাদবপুর গ্রামের ৪০ জন ও কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ১০ জন মোট ৫০ জন কৃষকের মাঝে ৮ কেজি করে খেশারী ডাল ও সূর্য মুখী বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রে বারি বিনেরপোতা সাতক্ষীরা উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকতা ও ষ্টেশন ইনর্চাজ ড. মো. আরিফুর রহমান, বৈজ্ঞানিক সহকারী আব্দুর সামাদ, কৃষক আজিজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সাতক্ষীরা লবণাক্ত এলাকার কৃষকদের কথা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এ ধরনের ফসল এই লবণাক্ত উপক‚ল অঞ্চলে খুব ভালো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
